রবিবার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ঈদের পর প্রচা‌‌র‌ে আসবে এখান‌ে কেউ থাকবেনা
প্রকাশ: শনিবার, ২০ মার্চ, ২০২১, ১২:০০ এএম   (ভিজিট : )
অভি মঈনুদ্দীন
গুনী চলচ্চিত্র পরিচালক ও নাট্যনির্মাতা, নাট্যরচয়িতা অনিমেষ আইচ’র রচনা ও পরিচালনায় বাংলাদেশে টেলিভিশনের জন্য নির্মিত হচ্ছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘এখানে কেউ থাকেনা’। ফেব্র“য়ারি মাসের শেষ সপ্তাহে টাঙ্গাইলের মধুপুরের জলছত্র’তে অবস্থিত জঙ্গলবাড়ি রিসোর্টে (প্রাক্তন মহুয়া কটেজ) টানা বিশ দিনের শুটিং শেষে পুরো ইউনিট নিয়ে গেলো ১৭ ফেব্র“য়ারি জাতির জনক বঙ্গবন্ধুর জš§দিনের দিন রাতে ঢাকায় ফিরেছেন। ফিরে এসে অনিমেষ আইচ জানালেন আগামী ঈদের পর থেকে ধারাবাহিকটির প্রচারের সম্ভাবনা রয়েছে। প্রশ্ন রাখি, ‘এখানে কেউ থাকেনা’ নাটকের মূল বিষয়বস্তু কী? জবাবে অনিমেষ আইচ জানালেন, এখানে কেউ থাকেনা মূলত অতি লৌকিক গল্পের নাটক। অনিমেষ আইচ বলেন, ‘এখানে কেউ থাকেনা মূলত এক কথায় বিশ্বাস অবিশ্বাসের গল্প। ভূত বিষয়টাইতো এমন। যে বিশ্বাস করে তার কাছে ভূত আছে, আর যে বিশ্বাস করেনা তার কাছে ভূত নেই। এই নিয়েই মূলত এখানে কেউ থাকেনা নাটকের গল্প এগিয়ে যাবে।’ অনিমেষ আইচ জানান প্রথম লটের কাজ আপাতত শেষ । শিগগিরই দ্বিতীয় লটের কাজ শেষ হবে। প্রায় মাস খানেক সময় কেটে যাবে তার নাটকটির সম্পাদনার কাজ নিয়েই। এই নাটকে কাজ করে ভীষণ আনন্দিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম। কারণ দীর্ঘদিন পর কোনো নাটকের সেট-এ অনেক সহশিল্পীর সঙ্গে দেখা হলো, কাজও হলো। ‘এখানে কেউ থাকেনা’ ধারাবাহিকে অভিনয় করছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, অরুনা বিশ্বাস, ফারুক আহমেদ, রোজী সেলিম, বিজরী বরকত উল্যাহ, ইন্তেখাব দিনার, জিতু আহসান, শাহেদ আলী, রওনক হাসান, জেনি, ভাবনা, নীলাঞ্জনা নীলা’সহ আরো অনেকে। শুটিং-এর একেবারে শেষ পর্যায়ে এসে কাজ করে নিজেদের চরিত্র নিয়ে ভীষণ তৃপ্ত ছিলেন শহীদুজ্জামান সেলিম, বিজরী, দিনার, জেনি, ভাবনা। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘এখানে কেউ থাকেনা’তে অভিনয়ের কারণে অনেকের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয়ে ভীষণ ভালোলেগেছে। খুব আনন্দ নিয়ে শুটিং করেছি।’ অনিমেষ আইচের নির্দেশনায় ভাবনা এর আগে ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমা’সহ আরো অনেক নাটকে অভিনয় করেছেন। তবে এই নাটকে কাজ করে অনেক বেশি উচ্ছসিত ভাবনা। ভাবনা বলেন, ‘প্রথমত এখানে কেউ থাকেনা-একটি সুন্দর স্ক্রিপ্ট’র নাটক। আর এই নাটকে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই ভালো অভিনয়শিল্পী। দেখা যায় যে ভালো স্ক্রিপ্ট অনুযায়ী অনেক সময়ই ভালো শিল্পী নিয়ে কাজ করা হয়ে উঠনো। কিন্তু এখানে কেউ থাকেনা’র ক্ষেত্রে তা হয়নি। যে চরিত্রে যাকে প্রয়োজন মনে হয়েছে তিনিই অভিনয় করেছেন। আমার চরিত্রটি নিয়েও আমি ভীষণ আশাবাদী। টানা বিশদিন শুটিং করেছি। গুনী শিল্পীদের সঙ্গে একটি দীর্ঘ সময় কাজ করেছি, আড্ডা দিয়েছি-এটাও শিল্পী হিসেবে আমারও প্রাপ্তি এবং অবশ্যই অনেক ভালোলাগারও বটে।’
    ছবি: শফিকুল হক আলিফ










প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]